একটি রাষ্ট্রের শাসনব্যবস্থা, নাগরিক অধিকার ও সাংবিধানিক কাঠামো গড়ে ওঠে গণপরিষদের মাধ্যমে।
বাংলাদেশের সংবিধানও প্রণীত হয়েছিল একটি গণপরিষদের হাত ধরে।

তবে আজকের বাস্তবতায়, তরুণরা সংখ্যাগরিষ্ঠ হলেও রাষ্ট্রভাবনা, সংবিধান ও নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণের সুযোগ সীমিত।

এই বাস্তবতা থেকে Dot Initiative আয়োজন করছে—Bangladesh Youth Constituent Assembly (BYCA).

Bangladesh Youth Constituent Assembly (BYCA) হলো তরুণদের জন্য একটি নন-পার্টিজান, শিক্ষামূলক ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম, যা একটি যুব ছায়া গণপরিষদ হিসেবে কাজ করবে।

এটি কোনো সাংবিধানিক বা আইনগত ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান নয়, বরং একটি শিক্ষাভিত্তিক সিমুলেশন, যেখানে তরুণরা গণপরিষদের কার্যপদ্ধতি অনুশীলনের মাধ্যমে শিখবে।

🧑‍⚖️ Constituent Member নির্বাচন প্রক্রিয়া

Youth Constituent Assembly–তে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আবেদন ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হবে।

সিলেকশন প্রক্রিয়ায় বিবেচনা করা হবে—

⏩সংবিধান ও নাগরিকত্ব বিষয়ে প্রাথমিক ধারণা
⏩স্থানীয় সমস্যা বিশ্লেষণের সক্ষমতা
⏩যুক্তিভিত্তিক চিন্তা ও মত প্রকাশের দক্ষতা
⏩দায়িত্ববোধ, নৈতিকতা ও সক্রিয় অংশগ্রহণের আগ্রহ

নির্বাচিত অংশগ্রহণকারীদের বলা হবে— Constituent Member

YCA কীভাবে কাজ করবে?

নির্বাচিত Constituent Members—

⏩সংবিধান, গণপরিষদ ও সংসদীয় প্রক্রিয়া বিষয়ে প্রাক-প্রশিক্ষণ পাবেন
⏩থিমভিত্তিক কমিটিতে কাজ করবেন
⏩অধিবেশনে অংশ নিয়ে—
*বিতর্ক
*সংশোধনী প্রস্তাব
*ও নীতিগত রেজুলেশন তৈরি করবেন

এই পুরো প্রক্রিয়াটি হবে বাস্তব গণপরিষদের একটি শিক্ষাভিত্তিক অনুকরণ (educational simulation)।

📜 সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা (খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা)

Youth Constituent Assembly–তে আলোচনার ভিত্তিতে যে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা তৈরি হবে—
⏩তা হবে গবেষণা ও আলোচনাভিত্তিক সুপারিশ (recommendations)
⏩এগুলো আইনগতভাবে বাধ্যতামূলক নয়
⏩এগুলো সরকার বা সংসদের ওপর কোনো দাবি বা চাপ সৃষ্টি করবে না

এই প্রস্তাবনাগুলো প্রকাশ করা হবে—
⏩একটি Model Constitutional Reform Proposal
⏩বা Youth Policy Recommendation Document হিসেবে

যার উদ্দেশ্য—
⏩তরুণদের ভাবনা নথিভুক্ত করা
⏩একাডেমিক ও নাগরিক আলোচনায় অবদান রাখা

আবেদন করুন Constituent Member হওয়ার জন্য:

🔗 Application Link: https://forms.gle/tpwSmhv8jJbYUrb99

An Initiative by Dot Initiative


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *